ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

তাহিয়া একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচি

পড়তে সময় লাগবে: 1 মিনিট
তাহিয়া একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচি ছবির ক্যাপশন: তাহিয়া একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচি
স্টাফ রিপোর্টার:

বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাতগাঁও এলাকায় অনন্তপুর,বসন্তপুর ও বাগুয়া গ্রামে  দিনব্যাপী "গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা, প্রতিকার এবং টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।তাহিয়া একাডেমি ও আদর্শ ভেটেরিনারি ফার্মেসীর যৌথ উদ্যোগে বিশ্বম্ভরপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী দিনব্যাপী টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রাথমিক চিকিৎসা সেবা ও টিকা প্রদান করেন ভিএফএ মোহাম্মদ আলমগীর হোসেন,এলএফএ নিলয় তালুকদার ও এফএ/এআই নিলয় কুমার ভদ্র।এই কর্মসূচির আওতায় স্থানীয়  খামারিদের গবাদিপশুকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, বিভিন্ন রোগ প্রতিকারের পরামর্শ এবং সরকারি মূল্যে প্রয়োজনীয় টিকা প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক উদ্দ্যোক্তা ও সাংবাদিক শফিউল আলম। আদর্শ ভেটেরিনারি ফার্মেসীর সত্ত্বাধিকারী আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভিএফএ মোহাম্মদ আলমগীর হোসেন,এলএফএ নিলয় তালুকদার ও এফএ/এআই নিলয় কুমার ভদ্র প্রমূখ।

বক্তারা বলেন,"গবাদিপশু বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি। একজন খামারির স্বপ্ন, জীবিকা ও সম্ভাবনা অনেকাংশেই নির্ভর করে তার পশুর স্বাস্থ্যের ওপর। কিন্তু তথ্য ও সেবার অভাবের কারণে অনেক সময় প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত না হওয়ায় পশুর মৃত্যু ঘটে বা উৎপাদন কমে যায়। আমরা চাই, এ অবস্থা বদলাতে এজন্য  আমরা  সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক উদ্দোক্তা ও সাংবাদিক শফিউল আলমের প্রচেষ্টায় এলাকার মানুষ বিভিন্ন সেবা পাচ্ছেন এজন্য তাঁকে ধন্যবাদ।আগামী সময়ে এরিমোর্ট এলাকায়  আমাদের উর্ধ্বতন স্যারদের সাথে নিয়ে আরও সেবা প্রদান   করা হবে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

সুনামগঞ্জ সদর থানায় ওসি রতন শেখের নেতৃত্বে আইনশৃঙ্খলায় দৃশ্য

https://jomunatv.com
তারিখ: 17 Feb, 2026
তাহিয়া একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচি