ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

সাভারে ভেজাল সয়াবিন কারখানায় অভিযান,জেল ও জরিমানা

পড়তে সময় লাগবে: 0 মিনিট
সাভারে ভেজাল সয়াবিন কারখানায় অভিযান,জেল ও জরিমানা ছবির ক্যাপশন: সাভারে ভেজাল সয়াবিন কারখানায় অভিযান,জেল ও জরিমানা
মোঃমামুন হোসেন,আশুলিয়া প্রতিনিধিঃ

ঢাকা সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে সাভার উপজেলার দেওগা এলাকায় মজিবর মেম্বারের বাড়িতে গড়ে ওঠা একটি ভেজাল তেল তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কারখানা থেকে ১৭ ব্যারেল খোলা নিম্নমানের সয়াবিন তেল এবং বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করা প্রায় এক হাজার বোতল তেল জব্দ করা হয়।

অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম কারখানাটির ম্যানেজারকে আটক করে এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য ঝুঁকির বিষয় বিবেচনায় ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

কুমিল্লায় চোরের দেয়া তথ্যে জামাত নেতার ওয়ারড্রবে মিললো অস্ত্

https://jomunatv.com
তারিখ: 08 Mar, 2026
সাভারে ভেজাল সয়াবিন কারখানায় অভিযান,জেল ও জরিমানা