ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

রংপুরে বাবাকে হত্যা করে থানায় পুত্র

পড়তে সময় লাগবে: 1 মিনিট
রংপুরে বাবাকে হত্যা করে থানায় পুত্র ছবির ক্যাপশন: রংপুরে বাবাকে হত্যা করে থানায় পুত্র
মাটি মামুন রংপুর :

রংপুর সদরে নিজের বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে ছেলে মাসুদুল হাসান (২৪)। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা একটার দিকে উপজেলার মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুরল হক (৫০)। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় ছেলে মাসুদুল হাসানের।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবা নুরল হকের ওপর হামলা চালায় সে। এতে ঘটনাস্থলেই নুরল হক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নুরল হকের মৃত্যু হয়। তবে ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই রংপুর সদর কোতোয়ালি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

আশুলিয়ায় বসতবাড়িতে আগুন

https://jomunatv.com
তারিখ: 29 Dec, 2025
রংপুরে বাবাকে হত্যা করে থানায় পুত্র