ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

যশোর কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে আসছেন মাসুম খান

পড়তে সময় লাগবে: 1 মিনিট
যশোর কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে আসছেন মাসুম খান ছবির ক্যাপশন: যশোর কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে আসছেন মাসুম খান
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এখানে নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুম খান।

বিদায়ী ওসি ফারুক আহমেদের বিতর্কিত কর্মকাণ্ড, বিভিন্ন অনিয়ম ও অপেশাদার আচরণের অভিযোগে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছিল। তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ গুরুত্বের সাথে আমলে নেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এরআগে তাকে শোকজও করা হয়েছিল।

সর্বশেষ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক আদেশে এই রদবদলের তথ্য জানানো হয়। জেলা পুলিশের এই তাৎক্ষণিক পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি প্রকাশ পেয়েছে।

নতুন ওসি মোঃ মাসুম খান বাগেরহাট সদর থানার দায়িত্বে ছিলেন। সেখান থেকে আসছেন যশোর কোতয়ালি মডেল থানায়।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

বেনাপোল স্থলবন্দরে মাশুল বাড়লো ৫ শতাংশ ক্ষোভ

https://jomunatv.com
তারিখ: 12 Mar, 2026
যশোর কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে আসছেন মাসুম খান