ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

চুনারুঘাটে মাটি খেকো চক্রের বিরুদ্ধে অভিযান ১ জনের কারাদণ্ড

পড়তে সময় লাগবে: 1 মিনিট
চুনারুঘাটে মাটি খেকো চক্রের বিরুদ্ধে অভিযান ১ জনের কারাদণ্ড ছবির ক্যাপশন: চুনারুঘাটে মাটি খেকো চক্রের বিরুদ্ধে অভিযান, ১ জনের কারাদণ্ড


জিয়াউর রহমান সাজন  
চুনারুঘাট  প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে এসিল্যান্ড শূন্য থাকার সুযোগে উপজেলার মাটি-বালু খেকো চক্র সক্রিয় হয়ে ওঠে। অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে গ্রামীণ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত ও পরিবেশ বিপন্ন হচ্ছে। রবিবার বিকেলে মিরাশী ইউনিয়নের পূর্ব পীরেরগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে ৩টি ট্রাক্টর ও ১টি ভ্যাকু মেশিন জব্দ করা হয়। এছাড়া, ২নং আবম্মদাবাদ ইউনিয়নের গংগানগর এলাকার মোঃ লিটন মিয়াকে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ৪(গ) ধারার লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউর রহমান। এসব তথ্য নিশ্চিত করে ইউএনও জিয়াউর রহমান বলেন- চুনারুঘাটে মাটি ও বালু খেকো চক্র সক্রিয় হওয়ার কারণে গ্রামীণ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশ বিপন্ন হচ্ছে। এসব অবৈধ কার্যক্রম রোধে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। রবিবার বিকেলে মিরাশী ইউনিয়নের পূর্ব পীরেরগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩টি ট্রাক্টর এবং ১টি ভ্যাকু মেশিন জব্দ করা হয়েছে এবং মোঃ লিটন মিয়াকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করে চুনারুঘাট থানার উপপরিদর্শক মৃদুল ভৌমিকের নেতৃত্বে একদল পুলিশ। স্থানীয়রা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে আশা করছেন, প্রশাসনের  পদক্ষেপ ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় অবৈধ মাটি-উত্তোলন বন্ধ হবে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

কুমিল্লা হোমনায় যৌথ বাহিনীর অভিযানে দুটি পিস্তল ও বুলেটসহ আ

https://jomunatv.com
তারিখ: 04 Jan, 2026
চুনারুঘাটে মাটি খেকো চক্রের বিরুদ্ধে অভিযান ১ জনের কারাদণ্ড