ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে মাসুম খানের যোগদান

পড়তে সময় লাগবে: 1 মিনিট
কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে মাসুম খানের যোগদান ছবির ক্যাপশন: কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে মাসুম খানের যোগদান
মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:-
যশোর কোতোয়ালি মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাসুম খান। শুক্রবার সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এসময় থানার কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


একই অনুষ্ঠানে সদ্য বিদায়ী ওসি ফারুক আহমেদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ী মুহূর্তে সহকর্মীরা তার কর্মজীবনের জন্য শুভকামনা জানান।

ওসি দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল, ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হকসহ বিভিন্ন ফাঁড়ির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমালোচনার পর সাবেক ওসি ফারুক আহমেদকে প্রত্যাহার করা হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে মাসুম খানকে কোতোয়ালি মডেল থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপির

https://jomunatv.com
তারিখ: 15 Mar, 2026
কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে মাসুম খানের যোগদান