ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

কালিয়াকৈরে বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার

পড়তে সময় লাগবে: 1 মিনিট
কালিয়াকৈরে  বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার ছবির ক্যাপশন: কালিয়াকৈরে বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার
শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ



গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী গণপরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে থানা  পুলিশ। 
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ওয়াল্টন কারখানার সামনে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী ‘নিউ পিংকি’ পরিবহনের একটি বাস গাবতলী থেকে যাত্রী নিয়ে রওনা দেয়। পথে বাসটিতে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলামের নির্দেশে থানা পুলিশের উপপরিদর্শক  এসআই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
চন্দ্রা এলাকায় পৌঁছে পুলিশ বাসটিকে থামার সংকেত দিলে চালক সড়কের পাশে গাড়ি থামান। পরে বাসে তল্লাশি চালিয়ে এক সন্দেহভাজনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে দেশীয় তৈরি ছয়টি চাকু উদ্ধার করা হয়।এ সময় বাসে অবস্থানরত রাজু , শরীফুজ্জামান, আলম,জসিম(রাফি), মিলন ও সাইফুলকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

যশোরের ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভা

https://jomunatv.com
তারিখ: 17 Feb, 2026
কালিয়াকৈরে বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার