গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা --বাদিয়াখালী সড়কের আলাই নদের ব্রীজের দক্ষিণ পার্শে এলাকায়
দ্রুতগামী সিএনজি চালিত অটো রিকশার ধাক্কায় রিফাত মিয়া নামের এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ২৯শে ডিসেম্বর ২০২৫ ইং সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে গাইবান্ধা –ফুলছড়ি সড়ক দিয়ে এপাসি ফোর বি মোটরসাইকেল যোগে, বাড়ী ফেরার পথে আলাই নদের ব্রীজের দক্ষিণ পার্শে রামনাথেরভিটা নামক স্থানে পৌঁছিলে অপর দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিএনজি চালিত অটো রিকশা পিছন দিক থেকে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে কলেজ শিক্ষার্থী রিফাত মিয়া রাস্তায় ছিঁটকে পড়ে মাথা,মুখ মন্ডল সহ শরিলের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হয়।।
স্থানীয়রা আহত অবস্থায় রিফাত মিয়া কে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠিয়ে দেন,
আহত রিফাত মিয়া উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর মধ্য পাড়া গ্রামের
মোঃ আব্দুল রশিদ মিয়ার বড় ছেলে বলে জানা যায়।
এবং স্থানীয় এলাকাবাসী ঘাতক সিএনজিচালিত অটোরিকশা টি আটক করার চেষ্টা করে,
JomunaTV



















