নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার দেয়ারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হালসা এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করার অভিযোগ উঠেছে: ভূমিদস্যু বেল্টু ও তাজুর বিরুদ্ধে
প্রায় এক মাস যাবত ভূমিদস্যু বেল্টু ও তাজু অবৈধভাবে ভেকু দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে এলাকার বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। সরকারি নিয়ম অনুযায়ী ফসলি জমি থেকে কোন মাটি কাটা যাবে না, ভূমিদস্যু বেল্টু ও তাজু এই দুইজন এলাকার প্রভাব খাটিয়ে দিনের পর দিন ফসলি জমি থেকে মাটি বিক্রি করছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন আমাদের এলাকায় বেল্টু ও তাজু দুইজন মিলে অনেক দিন যাবত ফসলি জমি থেকে মাটি বিক্রি করছে যার কারণে গ্রামের সড়ক গুলো নষ্ট হয়ে যাচ্ছে, যদি বৃষ্টি হয় তাহলে আমরা এলাকাবাসী সড়ক দিয়ে চলাচল করতে পারব না, পাশাপাশি সামনে বৃষ্টির সময় আসছে বৃষ্টির সময় প্রত্যেক সড়ক খানাখন্দে পরিনত হবে। এলাকাবাসী আরো বলেন আমরা তাদের কে,ভয়ে কিছু বলতে পারছি না তাই আপনাদের কাছে এসে অভিযোগ করে গেলাম যতো দ্রুত সম্ভব ফসলি জমি থেকে মাটি বিক্রি করা বন্ধ করুন। এলাকাবাসীর অভিযোগ করেন এরা দুইজন এলাকার ক্ষমতা খাটিয়ে ফসলি জমি থেকে মাটি বিক্রি করছে পাশাপাশি সড়ক গুলো নষ্ট করে ফেলছে যা এলাকার সড়কে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এই বিষয়ে দেয়ারা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন এই বিষয়টি আমার জানা নেই তবে আপনারা বললেন এখন জানতে পারলাম বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে যদি ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করে তাহলে মাটি কাটা বন্ধ করে দেয়া হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
JomunaTV



















