ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গ্যাস লাইনে অগ্নিকাণ্ড

পড়তে সময় লাগবে: 1 মিনিট
কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গ্যাস লাইনে অগ্নিকাণ্ড ছবির ক্যাপশন: কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গ্যাস লাইনে অগ্নিকাণ্ড
শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুর কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি গ্যাস লাইন লিকেজ হয়ে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ১১:৩০ টায় হঠাৎ গ্যাস লাইনে আগুনের সূত্রপাত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতিয়ার খান রায়হান চৌধুরী বলেন,হরিণহাটি এলাকায় একটি গ্যাস লাইনে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ

https://jomunatv.com
তারিখ: 26 Dec, 2025
কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গ্যাস লাইনে অগ্নিকাণ্ড