ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

গফরগাঁও রেললাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পড়তে সময় লাগবে: 1 মিনিট
গফরগাঁও রেললাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ছবির ক্যাপশন: রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক গফরগাঁও রেলওয়ে স্টেশন ও রেললাইন সংলগ্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি। 

ঢাকা ময়মনসিংহের রেলপথে গফরগাঁও রেল স্টেশন ও রেললাইন  সংলগ্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ। 

আজ ২২শে ডিসেম্বর সোমবার বেলা ১২টা থেকে  বাংলাদেশ রেলওয়ে উপসচিব বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিমুল কুমার সাহার নেতৃত্বে  গফরগাঁও রেলওয়ে স্টেশনে পাশ্ববর্তী এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।উক্ত উচ্ছেদ অভিযানে গফরগাঁও থানা পুলিশ, গফরগাঁও সেনা ক্যাম্প, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা পুলিশ,রেলওয়ে পুলিশ  ও স্থানীয় স্টেশনমাষ্টার সহ অন্যান্য কর্মচারী সহযোগীতা করেন।
আজ দুপুর ১২টা হতে বিকাল পর্যন্ত এই উচ্ছেদ অভিযানে ২০টির অধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা জানান, দীর্ঘদিন ধরে গফরগাঁও রেল স্টেশন ও রেললাইনের প্বার্শবর্তী এলাকায় রেলওয়ে সম্পত্তির উপর অবৈধভাবে শতাধিক স্থাপনা গড়ে তোলে ব্যবসা-বাণিজ্য করে আসছিলো কতিপয় ব্যক্তিরা।তাই রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক  উচ্ছেদঅভিযান শুরু করা হয়েছে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত

https://jomunatv.com
তারিখ: 22 Dec, 2025
গফরগাঁও রেললাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ