ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

দিনাজপুরে শীতবস্ত্র পেল আদিবাসী শিং সম্প্রদায়

পড়তে সময় লাগবে: 1 মিনিট
দিনাজপুরে শীতবস্ত্র পেল আদিবাসী শিং সম্প্রদায় ছবির ক্যাপশন: দিনাজপুর সদরের সীমান্তবর্তী এলাকায় আদিবাসী শিং সম্প্রদায় ও অতিদরিদ্র জনগণের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও তমালিকা পাল
ঠান্ডা হিমেল হাওয়ায় শীত জেঁকে বসেছে উত্তরের জেলা দিনাজপুরে। প্রচন্ড শীতে অসহায় ও দুস্থ মানুষ কাহিল হয়ে পড়েছে । এই শীত  নিবারণের জন্য তারা খুঁজে বেড়াচ্ছে একটি শীতের কম্বল ও শীতবস্ত্র। 
এই অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের আদিবাসী শিং সম্প্রদায় ও অতিদরিদ্র জনগণের মাঝে  শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।

দিনাজপুর জেলা প্রশাসকের  নির্দেশনায়  এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সদর উপজেলা  প্রশাসনের আয়োজনে  ৩১ ডিসেম্বর -২০২৫ বুধবার সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা ১০ নম্বর কমলপুর ইউনিয়নের প্রত্যন্ত অজপাড়া গ্রামের ৫০টি আদিবাসী শিং সম্প্রদায় পরিবার ও অতিদরিদ্র জনগণের মাঝে নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন  সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল। 

এ সময়  উপস্থিত ছিলেন সদর উপজেলা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ, ১০ নং কমলপুর ইউনিয়ন   পরিষদের  প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

ঢাকা - ১৯ আসনে জমে উঠেছে ভোটের লড়াই ধানের শীষের পক্ষে নির্বা

https://jomunatv.com
তারিখ: 31 Dec, 2025
দিনাজপুরে শীতবস্ত্র পেল আদিবাসী শিং সম্প্রদায়