যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী পোস্টার ও ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দূর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার গভীর রাতে উপজেলার লক্ষণপুর ও শিকারপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, রোববার সকালে স্থানীয়রা বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া পোস্টার ও ব্যানার দেখতে পেয়ে বিএনপির নেতাকর্মীদের খবর দেন। পরে নেতাকর্মীরা ঘটনাঘটনাস্থলে পরিদর্শন করেন। পাশাপাশি পুলিশ ও ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এলাকার নেতাকর্মীরা দ্রত তদন্ত করে অপরাধীদের আটক ও দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছেন।
লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন লিটন বলেন, রোববার গভীর রাতে এ ইউনিয়নে একটি অনাঙ্খিত ঘটনা ঘটেছে। আমাদের ধানের প্রার্থী নুরুজামান লিটন ভাইয়ের ৬টি ব্যানার রাতের আধারে কে বা কারা আগুনে পুড়িয়ে দিয়েছে। পরিকল্পিত ভাবে এ ইউনিয়নে অশান্ত করার জন্য, দাঙ্গা বাধানোর জন্য এ কাজ করেছে। এ ব্যাপারে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি শিকারপুর বাজারে ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটনের ব্যানার পুড়িয়ে ফেলেছে। বিষষয়টি থানাকে জানানো হয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্তলে পরিদর্শন করেছেন। বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। সুনির্দিস্ট কারোর ব্যাপারে অভিযোগ পায়নি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
JomunaTV



















