ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যা

পড়তে সময় লাগবে: 1 মিনিট
কুমিল্লায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যা ছবির ক্যাপশন: কুমিল্লায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ ৩জনকে গলা কেটে হত্যা
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার হোমনা ঘারমোড়া ইউনিয়নের মনিপুর এলাকায় নিজ ঘরের ভেতর থেকে প্রবাসীর স্ত্রী সন্তান ও তার ভাইয়ের সন্তানসহ ৩ জনের গলাকাটা মরদেহ উদ্বার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুআরি) হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্বার করে পুলিশ।

নিহতরা হলেন মনিপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), তার ৪বছরের ছেলে হোসাইন ও তার ভাই আবদুস সাত্তারের ছেলের ৫বছরের জোবায়ের।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা জহিরুল ইসামের পরিবোরের কোনো সাঁড়া শব্দ না পেয়ে তাদের খোঁজ নেন। এক পর্যায়ে জানালা দিয়ে ঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্হলে পৌছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের মরদেহ উদ্বার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, প্রবাসীর নিজ বসত ঘরের তিন কক্ষে তিনটি  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫

https://jomunatv.com
তারিখ: 18 Feb, 2026
কুমিল্লায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যা