প্রিন্ট এর তারিখঃ Sep 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 16, 2026 ইং
ওমানে বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
বিশেষ প্রতিনিধি (আহমদ রেজা)
১৬ই জানুয়ারি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিবারের ওমানে অবস্থানরত নেতৃবৃন্দের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ওমানে অবস্থানরত বিএনপির সিনিয়র ও জুনিয়র নেতৃবৃন্দসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে বাংলাদেশে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীরাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব সরওয়ার জামাল নিজাম। তিনি দেশনেত্রী ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বলেন,
“আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।”
তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বিজয়ী করে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনাব সরওয়ার জামাল নিজাম ওমানে অবস্থানরত বিএনপির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে তিনি চট্টগ্রাম-১৩ আসনের বিএনপি নেতা মোহা. আরিফ, রাশেদসহ সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে দোয়া মাহফিল সফল করার জন্য ধন্যবাদ জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ JomunaTv