প্রিন্ট এর তারিখঃ Sep 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 26, 2025 ইং
পলাশবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
মোঃ রেজাদুল ইসলাম রেজা
স্টাফ রিপোর্টার গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ীতে একটি পুকুর থেকে সালাম মিয়া (২৫) নামের এক যুবকের ভাসমান ম'র'দে'হ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যু সালাম দীর্ঘদিন ধরে মানসিক রোগ ও মৃগী রোগে ভুগছিলেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পলাশবাড়ী পৌর এলাকার উদায়সাগর গ্রামের বাড়ির পাশের একটি পুকুরে সালামের ম'র'দে'হ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম'র'দে'হ উদ্ধার করেন।
সালাম মিয়া পলাশবাড়ী পৌর এলাকার উদায়সাগর গ্রামের মৃত আফছার আলীর ছেলে। টেকেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার আলম খান বলেন, পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ JomunaTv